
আমাদের অর্থোপেডিক সার্জনরা হাড়, জয়েন্ট ও মেরুদণ্ডের আঘাত ও সমস্যার চিকিৎসা করেন — পড়ে গিয়ে বা সড়ক দুর্ঘটনায় হাড় ভাঙা থেকে শুরু করে হাঁটতে কষ্ট দেওয়া হাঁটুব্যথা পর্যন্ত। চিকিৎসা হতে পারে প্লাস্টার, ফিজিওথেরাপি, ওষুধ বা অপারেশন — কোনটি আপনার জন্য উপযুক্ত, সার্জন বুঝিয়ে বলেন।
একই হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও ফিজিওথেরাপি থাকায় পরে শক্তি ও চলাফেরা ফিরে পেতে সুবিধা হয়।
অর্থোপেডিকস
MBBS, BCS (Health), MS (Ortho, NITOR)
হটলাইনে কল করুন বা ডাক্তারের নাম লিখে হোয়াটসঅ্যাপ করুন। ডেস্ক দিন ও সিরিয়াল নিশ্চিত করবে।
আগের প্রেসক্রিপশন, রিপোর্ট ও এক্স-রে বা স্ক্যান ফিল্ম নিয়ে ১৫ মিনিট আগে আসুন।
ল্যাব, ইমেজিং ও ফার্মেসি হাসপাতালেই, তাই বেশিরভাগ পরীক্ষা একই দিনে করা যায়।