
থোরাসিক সার্জনরা বুকের অপারেশন করেন — ফুসফুস, বুকের খাঁচা ও এর আশপাশের অংশ। সাধারণত বক্ষব্যাধি বিশেষজ্ঞের রেফারেলে বা বুকের এক্স-রে বা সিটি স্ক্যানে সার্জনের মতামত দরকার এমন কিছু ধরা পড়লে রোগীরা আসেন।
থোরাসিক সার্জারির বর্তমান চেম্বারের দিন জানতে ডেস্কে কল করুন।
এই বিভাগের চেম্বারের তথ্য হালনাগাদ হচ্ছে — আজকের বিশেষজ্ঞ জানতে ডেস্কে কল করুন।
হটলাইনে কল করুন বা ডাক্তারের নাম লিখে হোয়াটসঅ্যাপ করুন। ডেস্ক দিন ও সিরিয়াল নিশ্চিত করবে।
আগের প্রেসক্রিপশন, রিপোর্ট ও এক্স-রে বা স্ক্যান ফিল্ম নিয়ে ১৫ মিনিট আগে আসুন।
ল্যাব, ইমেজিং ও ফার্মেসি হাসপাতালেই, তাই বেশিরভাগ পরীক্ষা একই দিনে করা যায়।