হৃদযন্ত্রের ট্রেসিং, ব্যায়াম স্ট্রেস টেস্ট ও হার্টের আল্ট্রাসাউন্ড।

ইসিজি কয়েক মিনিটে হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করে। ইটিটি (ট্রেডমিল টেস্ট) দেখায় পরিশ্রমে হার্ট কেমন কাজ করে — বিশ্রামে ধরা পড়ে না এমন সমস্যা এতে বোঝা যায়। ইকোকার্ডিওগ্রাফি আল্ট্রাসাউন্ড দিয়ে হার্টের চেম্বার, ভাল্ব ও পাম্প করার ক্ষমতা দেখায়। তিনটিই কাটা-ছেঁড়া ছাড়া পরীক্ষা।
হটলাইনে কল করুন বা ডাক্তারের নাম লিখে হোয়াটসঅ্যাপ করুন। ডেস্ক দিন ও সিরিয়াল নিশ্চিত করবে।
আগের প্রেসক্রিপশন, রিপোর্ট ও এক্স-রে বা স্ক্যান ফিল্ম নিয়ে ১৫ মিনিট আগে আসুন।
ল্যাব, ইমেজিং ও ফার্মেসি হাসপাতালেই, তাই বেশিরভাগ পরীক্ষা একই দিনে করা যায়।