
আইসিইউতে গুরুতর অসুস্থ রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয় — বড় অপারেশনের পর, তীব্র সংক্রমণ, শ্বাসযন্ত্র বিকল বা হৃদরোগে। প্রতিটি রোগীর আলাদা চিকিৎসা পরিকল্পনা থাকে এবং দিন-রাত মেডিকেল টিম দেখে।
ডাক্তাররা নিয়মিত পরিবারকে অবস্থা জানান। সংক্রমণ থেকে রোগীদের রক্ষায় দর্শনার্থী সীমিত; বর্তমান সময় জানতে আইসিইউ ডেস্কে জিজ্ঞেস করুন।
হটলাইনে কল করুন বা ডাক্তারের নাম লিখে হোয়াটসঅ্যাপ করুন। ডেস্ক দিন ও সিরিয়াল নিশ্চিত করবে।
আগের প্রেসক্রিপশন, রিপোর্ট ও এক্স-রে বা স্ক্যান ফিল্ম নিয়ে ১৫ মিনিট আগে আসুন।
ল্যাব, ইমেজিং ও ফার্মেসি হাসপাতালেই, তাই বেশিরভাগ পরীক্ষা একই দিনে করা যায়।