ডেঙ্গু: যে লক্ষণ দেখলে এখনই হাসপাতালে
বেশিরভাগ ডেঙ্গু বিশ্রাম ও তরল খাবারে সেরে যায় — কিন্তু বিপজ্জনক সময় প্রায়ই শুরু হয় জ্বর কমার সময়।
· ৩ মিনিটে পড়ুন

বাড়িতে
বিশ্রাম নিন, প্রচুর তরল খান — পানি, খাবার স্যালাইন, স্যুপ, ফলের রস — আর জ্বরের জন্য প্যারাসিটামল খান। আইবুপ্রোফেন, অ্যাসপিরিন বা অন্য ব্যথানাশক খাবেন না, এতে রক্তক্ষরণ বাড়তে পারে। ডাক্তারের পরামর্শমতো সিবিসি পরীক্ষা করুন।
এসব দেখলে জরুরি বিভাগে আসুন
পেটে তীব্র ব্যথা, বারবার বমি, দাঁতের মাড়ি বা নাক দিয়ে রক্ত, কালো পায়খানা, অতিরিক্ত ক্লান্তি বা অস্থিরতা, হাত-পা ঠান্ডা ও ঘামে ভেজা, বা খুব কম প্রস্রাব — বিশেষ করে জ্বর কমার পরের ১–২ দিনে।
এই লেখা সাধারণ তথ্য, রোগনির্ণয় নয়। নিজের উপসর্গের জন্য ডাক্তার দেখান। জরুরি অবস্থায় কল করুন ০১৭৮৯-৪৪৬২৪০।

